1. admin@jamalpurtimes.com : admin_news :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন
শিরোনাম :
পাররামরামপুরে উপজেলা প্রশাসন কাপ ফুটবল টুর্নামেন্টের ম্যাচ অনুষ্ঠিত শেরপুর সীমান্তে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ দেওয়ানগঞ্জে শহীদ এডভোকেট আব্দুর রাজ্জাক স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত দেওয়ানগঞ্জে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর দাবি স্বজনদের মাদারগঞ্জে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপিত মাদারগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ‘বিশ্রামের সময় এখনো আসেনি, দলের জন্য নেতাকর্মীদের আরও ত্যাগ স্বীকার করতে হবে- হুইপ আখতারুজ্জামান শিশুকে ধর্ষণচেষ্টার দায়ে মাদ্রাসা শিক্ষকের ৮ বছরের কারাদণ্ড ও ২ লাখ টাকা জরিমানা  জামালপুরে জমকালো আয়োজনে দৈনিক ‘অগ্রযাত্রা প্রতিদিন’-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত দিগপাইতে চেয়ারম্যান প্রার্থীর মানবিক উদ্যোগে বদলে গেছে ইউনিয়নের চিত্র

শেরপুর সীমান্তে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ

  • প্রকাশিত : বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬
  • ২৯ বার শেয়ার হয়েছে

মোঃ শিহাব মাহমুদ, বকশিগঞ্জ প্রতিনিধি :

শেরপুরের শ্রীবরদী সীমান্তে অভিযান চালিয়ে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (২৫ নভেম্বর) সকালে উপজেলার সিংগাবরুনা ইউনিয়নের ঝোলগাঁও সীমান্ত এলাকায় এ অভিযান পরিচালনা করেন তাওয়াকোচা সীমান্ত ফাঁড়ির বিজিবি সদস্যরা। তবে এ ঘটনায় কোনো চোরাকারবারিকে আটক করা সম্ভব হয়নি। জব্দ করা মদের আনুমানিক বাজারমূল্য ৪ লাখ ২০ হাজার টাকা।

বিজিবি সূত্রে জানা গেছে, বুধবার সকাল ১০টার দিকে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)-এর আওতাধীন তাওয়াকোচা সীমান্ত ফাঁড়ির সদস্যরা মাদক পাচারের গোপন সংবাদের ভিত্তিতে ঝোলগাঁও সীমান্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন।

এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে কার্টনভর্তি ভারতীয় মদ ফেলে পালিয়ে যায় চোরাকারবারিরা। পরে ঘটনাস্থল থেকে ২৮০ বোতল মদ জব্দ করেন বিজিবি সদস্যরা।

ঘটনার সত্যতা নিশ্চিত করে এক প্রেস বিজ্ঞপ্তিতে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)-এর সেক্টর কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. নুরুল আজীম বায়েজীদ জানান, সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকানো এবং চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি