
দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি:
দেওয়ানগঞ্জের পাররামরামপুর ইউনিয়নে উপজেলা প্রশাসন কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ (সিজন-১)-এর ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুর ২টা ৩০ মিনিটে পাররামরামপুর ইউনিয়নের ঝাওড়াংগা-কলাকান্দা মডেল হাইস্কুল মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।
এতে পাররামরামপুর ইউনিয়ন ফুটবল একাদশকে ৬-২ গোলে হারিয়ে ডাংধরা ইউনিয়ন ফুটবল একাদশ জয় লাভ করেছে।
উপজেলা প্রশাসন, দেওয়ানগঞ্জ, জামালপুরের আয়োজনে অনুষ্ঠিত এ টুর্নামেন্টের লক্ষ্য স্থানীয় পর্যায়ে ফুটবলের প্রসার, খেলাধুলার প্রতি তরুণদের আগ্রহ বৃদ্ধি এবং ইউনিয়ন পর্যায়ে ক্রীড়া প্রতিভা বিকাশের সুযোগ তৈরি করে ভালো খেলোয়াড় বের করা।
Leave a Reply