1. admin@jamalpurtimes.com : admin_news :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৮:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
জিল বাংলা সুগার মিলে আখ মাড়াই শুরু মাদারগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত পাররামরামপুরে উপজেলা প্রশাসন কাপ ফুটবল টুর্নামেন্টের ম্যাচ অনুষ্ঠিত শেরপুর সীমান্তে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ দেওয়ানগঞ্জে শহীদ এডভোকেট আব্দুর রাজ্জাক স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত দেওয়ানগঞ্জে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর দাবি স্বজনদের মাদারগঞ্জে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপিত মাদারগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ‘বিশ্রামের সময় এখনো আসেনি, দলের জন্য নেতাকর্মীদের আরও ত্যাগ স্বীকার করতে হবে- হুইপ আখতারুজ্জামান শিশুকে ধর্ষণচেষ্টার দায়ে মাদ্রাসা শিক্ষকের ৮ বছরের কারাদণ্ড ও ২ লাখ টাকা জরিমানা 

জিল বাংলা সুগার মিলে আখ মাড়াই শুরু

  • প্রকাশিত : শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬
  • ৪৪ বার শেয়ার হয়েছে

দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি:

দেওয়ানগঞ্জে বৃহত্তর ময়মনসিংহ বিভাগের ভারী শিল্পপ্রতিষ্ঠান জিল বাংলা সুগার মিলস লিমিটেডের ২০২৬-২০২৭ আখ মাড়াই (৬৯তম) মৌসুমের শুভ উদ্বোধন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৭ নভেম্বর) বিকেল ৩টা ৩০ মিনিটে কেইন কেরিয়ার প্রাঙ্গণে এ উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মিল সূত্রে জানা গেছে, ২০২৬-২০২৭ আখ মাড়াই মৌসুমে ৭৭ হাজার মেট্রিক টন আখ মাড়াইয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এ মৌসুমে ৭ শতাংশ চিনি আহরণের হার (রিকভারি) ধরে ৫ হাজার ৩৯০ মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি ৮৬ দিন মিলের মাড়াই কার্যক্রম চালু রাখার পরিকল্পনা রয়েছে।

গত মৌসুমে ৮৪ হাজার ৯৪২ মেট্রিক টন আখ মাড়াই করে ৫ হাজার ৩৬৮ মেট্রিক টন চিনি উৎপাদন করা হয়েছিল। ওই মৌসুমে চিনি আহরণের হার ছিল ৬ দশমিক ৩২ শতাংশ।
এদিকে আখচাষিদের উৎসাহিত করতে সরকার চলতি মৌসুমে প্রতি কুইন্টাল আখের দাম ২৬ টাকা বৃদ্ধি করেছে। আগের ৬২৫ টাকার পরিবর্তে এবার প্রতি কুইন্টাল আখের মূল্য নির্ধারণ করা হয়েছে ৬৫১ টাকা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এমপির উপস্থিত না থাকায় প্রতিনিধিত্ব করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রশিদ সাদা। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের চেয়ারম্যান মো. শামছুজ্জামান (সুরুজ)।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জামালপুর-৫ আসনের সংসদ সদস্য শাহ মো. ওয়ারেছ আলী মামুন, জামালপুর-২ আসনের সংসদ সদস্য এ. ই. সুলতান মাহমুদ বাবু এবং বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের সচিব মো. মুজিবুর রহমান,দেওয়ানগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো আতিকুর রহমান সাজু, জিল বাংলা সুগার মিলস ওয়ার্কার্স ইউনিয়নের সভাপতি রায়হানুল আজিম ইমরান প্রমূখ।

মিল ব্যবস্থাপনা পরিচালক মো.ফেরদৌসুল আলম বলেন, আমাদের প্রধান লক্ষ্য হলো নির্ধারিত লক্ষ্যমাত্রা অনুযায়ী আখ সংগ্রহ, মানসম্মত চিনি উৎপাদন এবং চিনি আহরণের হার বৃদ্ধি করে প্রতিষ্ঠানটিকে ব্রেক-ইভেন পর্যায়ে নিয়ে যাওয়া এবং লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি