1. admin@jamalpurtimes.com : admin_news :
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৮:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বকশীগঞ্জে নিষিদ্ধ আওয়ামীলীগের মশাল মিছিল জিল বাংলা সুগার মিলে আখ মাড়াই শুরু মাদারগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত পাররামরামপুরে উপজেলা প্রশাসন কাপ ফুটবল টুর্নামেন্টের ম্যাচ অনুষ্ঠিত শেরপুর সীমান্তে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ দেওয়ানগঞ্জে শহীদ এডভোকেট আব্দুর রাজ্জাক স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত দেওয়ানগঞ্জে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর দাবি স্বজনদের মাদারগঞ্জে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপিত মাদারগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ‘বিশ্রামের সময় এখনো আসেনি, দলের জন্য নেতাকর্মীদের আরও ত্যাগ স্বীকার করতে হবে- হুইপ আখতারুজ্জামান

বকশীগঞ্জে নিষিদ্ধ আওয়ামীলীগের মশাল মিছিল

  • প্রকাশিত : শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬
  • ৩৫ বার শেয়ার হয়েছে

নিজস্ব প্রতিনিধি:

জামালপুরের বকশীগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের উদ্যোগে মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে বকশীগঞ্জ পৌরসভার গোয়ালগাঁও এলাকায় কয়েক শ লোকের অংশগ্রহণে এ মিছিল বের করা হয়।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সন্ধ্যায় মশাল হাতে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা গোয়ালগাঁও এলাকায় জড়ো হন। পরে তাঁরা মশাল নিয়ে মিছিল বের করেন। এ সময় মিছিল থেকে ‘শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’, ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’, ‘ছাত্রলীগের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’ এবং ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’সহ বিভিন্ন স্লোগান দেওয়া হয়।
মিছিলের খবর পেয়ে বকশীগঞ্জ থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। তবে মিছিলটি বকশীগঞ্জ ও শ্রীবরদী থানার সীমানাসংলগ্ন এলাকায় হওয়ায় এখন পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন বলেন, মিছিলের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মিছিলটি বকশীগঞ্জ-শ্রীবরদী থানা এলাকার সীমানায় হওয়ায় এখন পর্যন্ত কাউকে আটক করা যায়নি। তবে জড়িতদের আটকের জন্য পুলিশ কাজ করছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি